
স্মারক নং- গ্রীহি/প্রশাসন/শিক্ষাবি/২০২৬/২৪
তারিখঃ ১৭/০২/২০২৬ খ্রিঃ।
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীদের অনলাইনে ফ্রি ওরিয়েন্টেশন কোর্সের জন্য বিজ্ঞপ্তি
গ্রীন হিল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি বেসরকারী সহযোগি উন্নয়ন সংস্থা যা ১৯৯৪ খ্রিঃ সালে প্রতিষ্ঠার পর হতে অত্র এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান-উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দাতা সংস্থা UNFPA, Bangladesh এর সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীদের টেকসই ও দীর্ঘমেয়াদী প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি, স্বায়ত্তশাসিত (সামরিক-বেসামরিক) ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু দরিদ্র নারী শিক্ষার্থীদের নি¤œলিখিত শর্তে ফ্রি অনলাইন ওরিয়েন্টেশন কোর্স প্রদান করা হবে। তাই আগ্রহী মেধাবী সুবিধাবঞ্চিত দরিদ্র নারী শিক্ষার্থীদের নিকট হতে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
- প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যে কোন বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যুনতম ৬.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৫০ এর কম হবে না।
- প্রার্থীদের স্থায়ী বাসিন্দাঃ রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- অগ্রাধিকারঃ শুধুমাত্র পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মেধাবী নারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- আবেদনপত্র শুরুঃ ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ
- আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ ২০ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ
- অনলাইনে ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস এর সম্ভাব্য তারিখঃ ২১ ফ্রেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ রোজ শনিবার হতে ২৫ ফ্রেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ পর্যন্ত (মোট ৫দিন)
- উক্ত অনলাইন ওরিয়েন্টেশন-এ অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
নিয়মাবলীঃ
- আবেদনপত্র নির্বাহী পরিচালক সম্বোধন পূর্বক গ্রীন হিল, প্রধান কার্যালয়, চম্পকনগর, রাঙ্গামাটি বরাবরে ২০ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে দাখিল করতে হবে (সকাল ৯.০০টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত)। অথবা This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. এই নম্বরে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ই-মেইলের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
- শুধুমাত্র তিন পার্বত্য জেলা (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিযোগ্য নারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
- আবেদনপত্রের সহিত জন্ম নিবন্ধন সনদপত্র বা জাতীয় পরিচয়পত্র ফটোকপি দাখিল করতে হবে।
- কেবলমাত্র ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য সম্ভাব্য, যোগ্য নারী শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন।
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সসমূহে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তির নীতিমালা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট mefwd.gov.bd নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে।
- এই বিজ্ঞপ্তিটি গ্রীন হিল ওয়েবসাইটে www.greenhill-bd.org ও গ্রীন হিল ফেসবুক পেইজে www.facebook.com/greenhill.rangamati পাওয়া যাবে।
বিস্তারিত যোগাযোগের ঠিকানাঃ
দৃষ্টি চাকমা
ব্যবস্থাপক (এইচআর, এডমিন এন্ড কমিউনিকেশন)
মোবাইলঃ ০১৭৩০-০৮৬৩৩২
ই-মেইলঃ This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
